Technology

১১ বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিস্ময় ছড়াল কিশোর

১১ বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিস্ময় ছড়াল কিশোর
Sponsored

মাত্র ১১ বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে ঋষি শর্মা নামের এক কিশোর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অক্সনার্ড বিমানবন্দরে প্রশিক্ষণের সময় উড়োজাহাজ নিয়ে তার আকাশে উড্ডয়ন ও নিরাপদ অবতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই প্রশংসায় ভাসছে এই খুদে বৈমানিক।

ভিডিওতে দেখা যায়, ককপিটে বসে অত্যন্ত দক্ষতার সঙ্গে ছোট একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ করছে ঋষি। প্রশিক্ষকের কড়া নজরদারিতে সে ‘টাচ অ্যান্ড গো’ কৌশল ব্যবহার করে ধীরস্থিরভাবে উড়োজাহাজটি রানওয়েতে নামায়। চাকা মাটি ছোঁয়ার পরপরই আবার পূর্ণ গতিতে আকাশে উড়াল দেয়। তার এই নৈপুণ্যে মুগ্ধ হয়ে প্রশিক্ষকও প্রশংসা করে বলেন, ‘চমৎকার ল্যান্ডিং!’

Sponsored

সহজভাবে বললে, টাচ অ্যান্ড গো হলো উড়োজাহাজ চালনার একটি বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি। এতে পাইলট উড়োজাহাজটিকে রানওয়েতে নামিয়ে পুরোপুরি থামার আগেই আবার দ্রুত উড্ডয়ন করেন। মূলত উড্ডয়ন ও অবতরণের জড়তা কাটানো এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য শিক্ষানবিশ বৈমানিকদের এ কৌশল বারবার অনুশীলন করানো হয়।

ঋষি মাত্র সাত বছর বয়স থেকেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই উড়োজাহাজ চালানোর ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণত ভারতসহ অনেক দেশে বাণিজ্যিক পাইলট লাইসেন্স (সিপিএল) পেতে হলে অন্তত ১৮ বছর বয়স হতে হয়। তবে প্রশিক্ষণের অংশ হিসেবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অল্প বয়সেই উড়োজাহাজ চালনার প্রাথমিক কৌশল শেখার সুযোগ রয়েছে।


Sponsored

Share this article

Related Articles